ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

বাংলাদেশ বেতারের বর্হিবিশ্ব সার্ভিসে একজনই করে তিনটা অনুষ্ঠান, বাকীরা বঞ্চিত দীর্ঘদিন

#

নিশাত শাহরিয়ার

২৬ এপ্রিল, ২০২৬,  6:00 PM

news image

বাংলাদেশ বেতারের বর্হিবিশ্ব সার্ভিসের বাংলা অনুষ্ঠানে মো: ইসহাক আলি নামে একজন অনুষ্ঠান উপস্থাপক একাই করছেন তিনটি অনুষ্ঠান- এমনটাই অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। 

বাংলাদেশ বেতারের বেশ কয়েকজন অনুষ্ঠান উপস্থাপক-উপস্থাপিকা নাম প্রকাশ না করার শর্তে জানান, বাংলাদেশ বেতারের বর্হিবিশ্ব সার্ভিসের বাংলা বিভাগে মো: ইসহাক আলী নামে একজন অ্যানাউনস্যার সপ্তাহের রবিবার নিয়মিত অনুষ্ঠান উপস্থাপনা করেন। অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি ম্যাগাজিন অনুষ্ঠান 'বর্ণালি' গ্রন্থনা ও উপস্থাপনা করেন তিনি। 

বাংলাদেশ বেতারের উপস্থাপক-উপস্থাপিকারা পরিচয় গোপন রাখার শর্তে আরো জানান, সপ্তাহের প্রতি রোববার বাংলা অনুষ্ঠান উপস্থাপনাসহ ম্যাগাজিন অনুষ্ঠান বর্ণালী গ্রন্থনা ও উপস্থাপনার পাশাপাশি পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান 'প্রকৃতি ও জীবন' গ্রন্থনা ও উপস্থাপনা করেন মো: ইসহাক আলী নামে বাংলাদেশ বেতারের এই অ্যানাউন্সার।

'প্রকৃতি ও জীবন' অনুষ্ঠানটির প্রযোজক সেরিনা আক্তার যিনি ২৫ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে একজন তথ্য ক্যাডার হিসেবে বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব সার্ভিসে ডিডি হিসেবে কর্মরত রয়েছেন। 

বাংলাদেশ বেতারের বেশ কয়েকজন মেধাবী ও যোগ্য অনুষ্ঠান উপস্থাপক- উপস্থাপিকার সাথে কথা বলে জানা যায়, অনুষ্ঠান উপস্থাপনা কিংবা প্যাকেজ অনুষ্ঠান করার জন্য বেশ কয়েকবার বর্হিবিশ্ব সার্ভিসের বাংলা বিভাগের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলেও তারা কোন গুরুত্ব দেন না। অথচ একই ব্যক্তি দুটি ম্যাগাজিন অনুষ্ঠানের পাশাপাশি বাংলা অনুষ্ঠান উপস্থাপনা করে চলেছেন নিয়মিত। 

যারা দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের পা চাটা গোলাম হিসেবে বাংলাদেশ বেতারের বিভিন্ন সেকশনে একচেটিয়া অনুষ্ঠান করেছে তারাও বহির্বিশ্ব বাংলা সার্ভিসে অনুষ্ঠানের সুযোগ পাচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করেন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী অনুষ্ঠান উপস্থাপক- উপস্থাপিকারা। 

অথচ দক্ষ যোগ্য এবং আগ্রহী অনুষ্ঠান উপস্থাপক-উপস্থাপিকাদের মূল্যায়ন করছে না বাংলাদেশ বেতার বহির্বিশ্ব সার্ভিস কর্তৃপক্ষ- এমনটাই অভিযোগ দীর্ঘদিন থেকে বঞ্চিত উপস্থাপক-উপস্থাপিকাদের। 

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বেতারের কতিপয় কর্মকর্তা তাদের ইচ্ছেমতো পছন্দের লোকজনকে নিয়মিত অনুষ্ঠান দিয়ে আসছে। এসব নিয়ে কথা বললে অনেকের ডিউটি বন্ধ করে দেয়া হয়, অনুষ্ঠান কমিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা। অবিলম্বে বাংলাদেশ বেতার বহির্বিশ্ব বাংলা সার্ভিসের এমন স্বজনপ্রীতির অবসান চান জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বাংলাদেশ বেতারের অনুষ্ঠান উপস্থাপক-উপস্থাপিকারা। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন