ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

বড়লেখায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৭ এপ্রিল, ২০২৬,  1:20 AM

news image

মৌলভীবাজারের বড়লেখায় বাড়ির পাশে খেলার সময় পুকুরে ডুবে মরিয়ম আক্তার নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬শে এপ্রিল) দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মরিয়ম ওই গ্রামের আরব আমিরাত প্রবাসী আব্দুল গফুরের একমাত্র মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, রোববার দুপুরে শিশু মরিয়ম বাড়ির আঙ্গিনায় অন্য শিশুদের সঙ্গে খেলা করছিলো। খেলার একপর্যায়ে সে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

মরিয়মকে পানিতে ডুবতে দেখে তার সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাৎক্ষণিকভাবে পুকুর থেকে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে শিশুটির প্রাণ হারায়।

শিশু মরিয়মের এমন অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে বিকেল বেলা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন