ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

বড়লেখায় টিলা কাঁটার দায়ে লাখ টাকা জরিমানা

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৬ ডিসেম্বর, ২০২৫,  5:57 PM

news image

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় টিলা কাটার অপরাধে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রের বরাতে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মোহাম্মদনগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় টিলা কাটার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেলে ফারুক আহমদ নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(চ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে বড়লেখা থানার পুলিশ সদস্যদের দল সহযোগিতা করেন।

জরিমানার বিষয়টি নিশ্চিত করে বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অবৈধ টিলা কাঁটা ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন