ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও’র সঙ্গে এমপি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

#

ইমরান হোসেন (খুলনা)

২২ জুন, ২০২৬,  9:23 PM

news image

খুলনার বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাহুল বিশ্বাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খানের প্রতিনিধি দল।

উপজেলার মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা, স্বাস্থ্যসম্মত খাবার এবং পরিচ্ছন্ন হাসপাতাল পরিবেশ নিশ্চিত করতে সংসদ সদস্যের আন্তরিক প্রচেষ্টার অংশ হিসেবে হাসপাতালের সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন সমস্যা-সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নিতে এই প্রতিনিধি দল প্রেরণ করা হয়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন খুলনা-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমডি খায়রুল ইসলাম খান জনি। এ সময় হাসপাতালের চিকিৎসাসেবার মান, রোগীদের খাবারের গুণগত মান, পরিচ্ছন্নতা এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে আরএমও’র সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধিদলের সদস্যরা।

খায়রুল ইসলাম খান জনি বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে হবে। রোগীদের শতভাগ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

এ সময় আরএমও ডা. রাহুল বিশ্বাস বলেন, “আমি আপনাদেরই সন্তান। এখানে এসে রোগীদের শতভাগ চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য কাজ করছি। আপনাদের যেকোনো সুবিধা-অসুবিধার কথা জানাবেন, আমি আমার সাধ্যমতো সেসব সমস্যা সমাধানের চেষ্টা করব।”

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন খুলনা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সী, উপজেলা রাইস মিল মালিক সমিতির সভাপতি আতিকুর রহমান, আমিরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৌশিক পাল, বিএনপি নেতা সেলিম মোল্লা, টুটিল গোলদার, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন মুন্সী, ডা. মঈনুল ইসলাম, ডা. সৌমিত্র রায়, সাবেক ইউপি সদস্য বিউটি রানী, শানুসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সৌজন্য সাক্ষাৎ শেষে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে সবাই সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন