ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

বটিয়াঘাটায় “পানি সংলাপ” এর উপর আলোচনা সভা অনুষ্ঠিত

#

ইমরান হোসেন (খুলনা)

২৭ এপ্রিল, ২০২৬,  10:16 PM

news image

বটিয়াঘাটায় পানি সংকট নিরসন ও টেকসই পানি ব্যবস্থাপনা নিয়ে “পানি সংলাপ” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল ২০২৬) স্থানীয় একটি অডিটোরিয়ামে এ সংলাপের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা LEDARS, সহযোগিতায় ছিল আন্তর্জাতিক সংস্থা LIFE।

“Strengthening Transformative Action for Resilience (STAR) Phase-II” প্রকল্পের আওতায় আয়োজিত এ সংলাপে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পানি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্ডার কামরুজ্জামান। বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা (ডিপিএইচই) উপসহকারী প্রকৌশলী রুনা আক্তার সুমি, ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আসলাম হালদার, ৪ নং সুরখালী ইউনিয়নের চেয়ারম্যান এস. কে. জাকির হোসেন (লিটু), বটিয়াঘাটা (ডিপিএইচই) মেকানিক খন্দকার রাইসুল ইসলাম, লিডার্সের পক্ষে শারমিন আরা লিনা (টিম লিডার), সুপ্তি বিশ্বাস (প্রজেক্ট অফিসার ও কমিউনিটি মোবিলাইজার), ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন রাসা, সহ-প্যানেল চেয়ারম্যান দুদুলাল মণ্ডল, ইউপি সদস্য মোঃ মনিরুল ইসলাম, ৪ নং সুরখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ ফরিদ রানা প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারণে বিশুদ্ধ পানির সংকট দিন দিন তীব্র হচ্ছে। এ সমস্যা সমাধানে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

সংলাপে পানি সংরক্ষণ, বৃষ্টির পানি ব্যবহারের উদ্যোগ এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের মাধ্যমে পানি ব্যবস্থাপনা বিষয়ে জনগণকে আরও সম্পৃক্ত করা হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন