ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বটিয়াঘাটায় শিশু ধর্ষণকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

#

ইমরান হোসেন (খুলনা)

২৬ নভেম্বর, ২০২৫,  9:19 PM

news image

খুলনার বটিয়াঘাটা উপজেলার গত ১৫.১০.২৫ তারিখ জলমা ইউনিয়নের দারোগাভিটা সুলতান নগর এলাকায় নিজ বাড়ির পিছনে ৬ বছরের শিশু ধর্ষণ হয়। ঘটনার সময় ধর্ষণকারীকে এলাকাবাসি হাতেনাতে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিষয় বটিয়াঘাটা থানায় একটি ধর্ষণ মামলা হয় যার মামলা নং ০৫ তাং ১৫/১০/২৫। ধর্ষণকারীকে জেল হাজতে প্রেরণ করা হয়।পরে ধর্ষকের মা রিজিয়া বেগম(৬২) বাদী হয়ে খুলনা জেলা বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আমলী আদালতে ধর্ষণ মামলার স্বাক্ষীদের নামে একটি মিথ্যা মামলা দায়ের করেন এবং ধর্ষণ মামলার বাদী ও স্বাক্ষীদের বিভিন্ন ধরনের হুমকি ধুমকিও দেন।

উক্ত স্বাক্ষীদের নামে মিথ্যে হয়রানিমুলক মামলা প্রত্যাহার ও ধর্ষক বাদশার ফাঁসির দাবিতে এলাকাবাসি দারোভিটায় মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন,"বাদশা এলাকার একটি ৬ বছরের শিশুকে ধর্ষণ করেছে, এই ধর্ষণ কারীর ফাঁসি না হলে দেশে ধর্ষণ আরো বেড়ে যাবে। আমরা এই ধর্ষণ কারীর দ্রুত ফাঁসির দাবি জানাই।

ভিকটিমের মা জানান, বাদশা আমার প্রতিবেশী, আমরা তাকে অনেক বিশ্বাস করতাম সে আমার মেয়ের সাথে এমন আচারন করবে তা আমরা বুজতে পারিনি। আমরা ধর্ষণ মামলার স্বাক্ষীদের নামে যে মিথ্যা মামলা করেছে তা প্রত্যাহারসহ ধর্ষকের দ্রুত ফাঁসির দাবি জানাই।"

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন