ইমরান হোসেন (খুলনা)
২৮ আগস্ট, ২০২৬, 6:07 PM
বটিয়াঘাটায় শারদীয় দুর্গোৎসব ও জন্মাষ্টমী উপলক্ষে বর্ধিত সভা
আসন্ন শারদীয় দুর্গোৎসব ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে খুলনার বটিয়াঘাটায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত।
শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় বটিয়াঘাটা বাজার নাটমন্দির চত্বরে এ সভার আয়োজন করা হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী বিমান সাহা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী রতন কুমার মিত্র।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ শ্রী অজিত কুমার বিশ্বাস, জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব শ্রী শিমুল কুমার দাস, খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা শ্রী ইন্দ্রজিৎ চক্রবর্তী, শ্রী প্রবীর রায়, শ্রী সাগর সাহা, শ্রী অরবিন্দ মহলদার ও সাংবাদিক শ্রী দিলীপ কুমার বর্মন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সহ-মহিলা সম্পাদিকা শ্রীমতি চঞ্চলা মণ্ডল, সহ-প্রচার সম্পাদক শ্রী প্রদীপ হীরা, কার্যনির্বাহী সদস্য শ্রী নিভানন রায়, শ্রী ব্রজেন্দ্র নাথ মণ্ডল ও শ্রীমতি শিউলী বাছাড়। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বটিয়াঘাটা উপজেলা শাখার উপদেষ্টা শ্রী নিরঞ্জন কুমার রায়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বটিয়াঘাটা উপজেলা শাখার আহ্বায়ক শ্রী রামপ্রসাদ রায়। সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব শ্রী বিদ্যুৎ কুমার রায়।
আয়োজকরা জানান, আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়। বিশেষ করে পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বেচ্ছাসেবক কার্যক্রম এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন নিয়েও প্রয়োজনীয় প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।