ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

বটিয়াঘাটায় যুবদল নেতার বাড়ীতে গুলিবর্ষণ মামলায় গ্রেফতার সাদ্দাম হাওলাদার

#

ইমরান হোসেন (খুলনা)

১৪ সেপ্টেম্বর, ২০২৬,  8:45 PM

news image

খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণের মামলায় সাদ্দাম হাওলাদার (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে বটিয়াঘাটা থানার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার সাদ্দাম হাওলাদার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা (চর মাজিদিয়া) এলাকার সাত্তার হাওলাদারের ছেলে। স্থানীয়ভাবে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট রাতে বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় ঘটনার সাথে জড়িত  থাকায় সাদ্দাম হাওলাদারকে গ্রেফতার করা হয়।

পুলিশের আদালতে দাখিল করা প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতার আসামির বিরুদ্ধে বটিয়াঘাটা ও লবনচরা থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা মামলাও রয়েছে। এসব মামলা আদালতে বিচারাধীন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আদালতে দাখিল করা প্রতিবেদনে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেফতার আসামিকে জেলহাজতে পাঠানোর আবেদন জানানো হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন