ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

বটিয়াঘাটায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৯

#

ইমরান হোসেন (খুলনা)

০১ মার্চ, ২০২৬,  8:22 AM

news image

বটিয়াঘাটা সুরখালি ইউনিয়ানের বুনোরাবাদে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের ৯জন আহত হয়েছে। জানা যায়,ঘটনার দুই দিন আগে ইফতারির গ্লাস নিয়ে ঐ এলাকার ইয়াছিন শেখ ও জমাত শেখের মধ্যে দ্বন্দ্ব হয়।পরে শুক্রবার সন্ধায় জমাত শেখ ও ইয়াছিনের মধ্যে দ্বন্দ্ব হয়। এলাকাবাসি বিষয়টি মিমাংসা করেন।

শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে একই বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে আবারো সংঘর্ষ হলে জমাত শেখ গংদের মধ্যে মোট ৬ জন গুরুতর আহত হয়। এর মধ্যে ৩ জন বিএনপির ও ৩ জন জামায়াতে ইসলামীর সমর্থক।আহতরা হলেন, জমাত শিকদার (৫০),পিতা- মৃত মোবারক শিকদার, ‎আব্দুল মজিদ শেখ (৭০)পিতা মৃত শমসের আলী, রেজাউল শেখ (৬০) পিতা মৃত শহর আলী, মোহাম্মদ নজরুল শেখ পিতা মৃত নুর আলী শেখ,  ‎কামরুল শিকদার পিতা মৃত মোবারেক শিকদার, মারুফ শেখ( ৪৫) পিতা আব্দুল মজিদ।

অন্যদিকে ইয়াসিন গংদের মধ্যে ৩ জন আহত হয়। আহতরা হলেন ‎ইয়াসিন শেখ (৩০) পিতা ইদ্রিস আলী শেখ, জুনায়েদ শেখ (৪০) পিতা জামাল শেখ এজাজ শেখ (৩২) পিতা সামাদ শেখ।

এবিষয় নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।এদিকে শেখ গংদের খোজ খবর নিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান ‎বাংলাদেশ জামাতে ইসলামীর খুলনা জেলা আমির মাওলানা ইমরান হোসাইন, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান,বটিয়াঘাটা  উপজেলা নায়েবে আমির মাওলানা আবু ইউসুফ,নায়েবে আমির মাওলানা আশরাফ আলী, সেক্রেটার ইঞ্জিনিয়ার আব্দুল হাই,বাইতুল মাল সম্পাদক আব্দুল কাদের গাজীসহ আরো অনেক নেতা কর্মী।

এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষ থেকে থানায় কোন অভিযোগ হয়নি। ভুক্তভোগী মজিদ শেখ জানান, জমাত শিকদারকে মারার বিষয় নিয়ে আমরা কয়জনে বসি। এর মধ্যে ইয়াছিন হুমায়ূন গং এলো পাতাড়ি ভাবে আমাদের উপর হামলা করে।

অন্যদিকে ইয়াছিন গংদের পক্ষ থেকে জানান, আমরা তারাবি নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে জমাত গং আমাদের উপর হামলা করে।এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন