ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বটিয়াঘাটায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে বিএনপির দোয়া মাহফিল

#

ইমরান হোসেন (খুলনা)

১৬ আগস্ট, ২০২৬,  9:19 AM

news image

খুলনার বটিয়াঘাটা বাজারে বিএনপির কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বটিয়াঘাটা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান।

‎দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আমীর এজাজ খান বলেন, “বিএনপি সম্পর্কে যারা বিভিন্ন অশালীন বক্তব্য দিচ্ছেন, আমরা ধৈর্য ধরে শুনছি। বিএনপি কলাগাছ নয়, বিএনপি মান্দার গাছ। ঝড়-ঝাপটা যতই আসুক, বিএনপি মাথা নত করে না।”

তিনি বিএনপির নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

‎তিনি বলেন, দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি নেতাকর্মীদের আস্থা রাখতে হবে। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খন্দকার। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমডি খায়রুল ইসলাম খান জনি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, সাইফুর রহমান, আশিকুজ্জামান আশিক, কামরুল ইসলাম শিপার, ওয়াহিদুজ্জামান ওয়াহেদ, কারিমুল ইসলাম, রুহুল মোমিন লিটন, রাশেদ কামাল, শফিকুজ্জামান মোল্লা, মোল্লা ইমরান আহমেদ, আসাবুর রহমান হাওলাদার, মো. কবির আকঞ্জি, জাহাঙ্গীর হাওলাদার, পলাশ মহলদার, কবির গোলদার, আবুবকর সিদ্দিক নিরু, ব্রজেন ঢালী, বাহাদুর মুন্সী, কানিজ ফাতেমা, শফিক মোল্লা, বাবুল মেম্বার, সুমন খান, মো. খায়রুল ইসলাম, আলম ভূঁইয়া, সামসুল হক, তরিকুল ইসলাম জুয়েল, বাদল হাওলাদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং বিএনপির চেয়ারপারসনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। ‎এ সময় নেতাকর্মীরা দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন