ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

বটিয়াঘাটায় ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে বিনামূল্যে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ

#

ইমরান হোসেন (খুলনা)

১৫ জুন, ২০২৬,  11:56 PM

news image

দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে প্রান্তিক পর্যায়ের সদস্যদের মাঝে বিনামূল্যে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে।

‎অনুষ্ঠানে ব্র্যাকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারের আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি এবং আত্মকর্মসংস্থান নিশ্চিত করার উদ্দেশ্যে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। হাঁস ও মুরগি পালন করে সদস্যরা স্বল্প পুঁজিতে অতিরিক্ত আয়ের সুযোগ পাবেন যা তাদের পরিবারকে অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হতে সহায়তা করবে।

উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্ম কর্তা মেঃ তরিকুল ইসলাম, ব্রাক ডিস্ট্রিক কো-অডিনেটর মোঃ শফিকুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্তাপক মাইক্রোফাইন্স  সঞ্জয় কুমার রায়,এলাকা ব্যাবস্থাপক মোঃ হাদিউজ্জামান,উপজেলা অর্থ ও হিসেব ব্যাবস্থাপক 

‎বিতরণ অনুষ্ঠানে উপকারভোগীরা ব্র্যাকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে হাঁস ও মুরগির বাচ্চা পেয়ে তারা উপকৃত হয়েছেন এবং এগুলো লালন-পালনের মাধ্যমে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে পারবেন।

‎ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির কর্মকলর্তারা জানান, ভবিষ্যতেও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন