ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ

#

ইমরান হোসেন (খুলনা)

০৭ এপ্রিল, ২০২৬,  5:24 PM

news image

বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের ভুল চিকিৎসা ও নার্সদের বিরুদ্ধে রোগীর প্রতি অবহেলার অভিযোগ উঠেছে ।

ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাবিনা (মায়া) নামের এক নারী বাদী হয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়েদুজ্জামান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে ।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ২ নং বটিয়াঘাটা ইউনিয়নের ভেন্নাবুনিয়া গ্ৰামের সাবিনার মা গুরুদাসী মন্ডল গত ১৫ দিন পূর্বে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় ।

এসময় ডাক্তারের পরামর্শে তাদের কমিশনে ডায়াগনস্টিক সেন্টার পপুলারে গত ২২ মার্চ ও উপশমে গত ২৯ মার্চ ডায়বেটিস সহ আরো অনেক পরিক্ষা করে।

রিপোর্ট অনুযায়ী ডায়াবেটিস ধরা পড়ে । সে মোতাবেক ডাক্তার রোগীকে প্রতিদিন দিন-রাত মিলিয়ে তিনবার ইনস্যুলেন্স দেয়া শুরু করে । পরবর্তীতে ডায়াবেটিস'র অবস্থা পরিক্ষা-নিরীক্ষা না করে ইনস্যুলেন্স চালাতে থাকে ।

এতে করে রোগীর অবস্থা এতই খারাপ  হয়ে সারা শরীরে প্রদাহ শুরু হয় এবং গা মাথা ঘেমে মরনাপন্ন অবস্থায় উপনীত হয়। এছাড়াও নার্স সরমা বৈরাগী ঠিকমত দায়িত্ব পালন করতো না খবর পেয়ে রোগীর মেয়ে সাবিনা(মায়া) 

বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে ডাক্তাররা তড়িঘড়ি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ডাক্তারের ভুল চিকিৎসা ও নার্সদের অবহেলায় রোগীর অবস্থা আশঙ্কাজনক।

এব্যাপারে ভূক্তভোগী রোগীর পরিবারের পক্ষ থেকে ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে বিচারের দাবি জানিয়েছে ।এছাড়া বটিয়াঘাটা  স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ ও ডাক্তার ওহিদুজ্জামান এর বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ পাওয়া যায়।

হাসপাতালে জাতীয় পতাকা ও ঠিকমতো উত্তোলন করা হয় না ২/০৪/২৬ তারিখ দেখা গেছে১১: ৪ মিনিটে পতাকা জাতীয় উত্তোলন করেন।  এ বিষয়ে সংশ্লিষ্ট স্বাস্থ্য অধিদপ্তর এর দৃষ্টি আকর্ষণ করে বটিয়াঘাটার মানুষ যেন তো চিকিৎসা থেকে বঞ্চিত না হয় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কে গুরুত্ব দেওয়ার আহ্বান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন