ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বটিয়াঘাটার জলমা ইউনিয়ন ভূমি অফিসের নায়েবকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগ

#

ইমরান হোসেন (খুলনা)

০৭ আগস্ট, ২০২৬,  9:18 PM

news image

বটিয়াঘাটা উপজেলার ১ নম্বর জলমা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মোঃ কামরুজ্জামানকে নিয়ে একটি ফেসবুক পেজ থেকে কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্ট প্রচারের অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এসব পোস্ট উদ্দেশ্যপ্রণোদিত এবং তাঁর সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে প্রকাশ করা হচ্ছে।

প্রতিবাদকারীরা বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রমাণসহ উপস্থাপন করা উচিত। যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর বা মানহানিকর তথ্য প্রচার অনৈতিক এবং প্রচলিত আইনের আওতায় দণ্ডনীয় হতে পারে।

তারা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি তদন্তের আহ্বান জানান। অভিযোগে আরও বলা হয়, তদন্তে যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন