ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

বটিয়াঘাটায় যাত্রা শিল্পীদের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময় সভা

#

ইমরান হোসেন (খুলনা)

২৮ আগস্ট, ২০২৬,  6:27 PM

news image

খুলনার বটিয়াঘাটা উপজেলায় সাধারণ যাত্রা শিল্পীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় যাত্রাশিল্পের ঐতিহ্য রক্ষা, শিল্পীদের মর্যাদা ও পেশাগত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রা শিল্পী পরিষদ, খুলনা জেলার সভাপতি বাবু সৌমেন রায় এবং সাধারণ সম্পাদক শিশির ঢালী।

এ সময় আরও উপস্থিত ছিলেন জলিল হোসেন বাবু, বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান আহমেদ, সাধারণ সম্পাদক পলাশ মহলদার, সদর ইউনিয়ন বিএনপির নেতা শামসুল হক, যুবনেতা শাহেদুজ্জামান গোলদার, ছাত্রনেতা মো. জাহাঙ্গীর আলম, শ্রমিক দলের সভাপতি মো. ইনুছ মোল্লা এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রণব বৈরাগী।

মতবিনিময় সভায় যাত্রা শিল্পী পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রদীপ কীর্তনীয়া, প্রাণকৃষ্ণ মল্লিক, শচীন মণ্ডল, নৃপেন বিশ্বাস, মিল্টন চক্রবর্তী, পলাশ মণ্ডল, পুলক, মলয়, শেফালী দাস, রবিতা, রূপালী, বিজলী, কবিতা, রীনা, সুচারিতা মণ্ডল, বনানী দাস, অদিতিসহ অন্যান্য শিল্পী।

সভায় বক্তারা বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা একসময় মানুষের বিনোদন ও সংস্কৃতিচর্চার অন্যতম মাধ্যম ছিল। আধুনিক বিনোদনের বিস্তারের কারণে যাত্রাশিল্প অনেকটা পিছিয়ে পড়েছে। এ শিল্পের সঙ্গে জড়িত শিল্পীদের নানা সংকট ও অনিশ্চয়তার মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে। তাই যাত্রাশিল্পকে টিকিয়ে রাখতে শিল্পীদের পাশে দাঁড়ানো, নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং নতুন প্রজন্মকে এ শিল্পের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, যাত্রাশিল্প শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি গ্রামীণ বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। যথাযথ পৃষ্ঠপোষকতা ও সুযোগ-সুবিধা পেলে এ শিল্প আবারও তার হারানো ঐতিহ্য ফিরে পেতে পারে।

মতবিনিময় সভায় উপস্থিত যাত্রাশিল্পীরা তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। সংশ্লিষ্টদের পক্ষ থেকে যাত্রাশিল্পীদের পাশে থাকার এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় শিল্পী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংস্কৃতিপ্রেমী মানুষের পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন