ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বটিয়াঘাটায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

#

ইমরান হোসেন (খুলনা)

২৫ জুলাই, ২০২৬,  10:52 PM

news image

‎খুলনার বটিয়াঘাটা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকাল ৭টায় বটিয়াঘাটা উপজেলা অফিসে আয়োজিত এ শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন শেখ মোহাম্মদ আবু ইউসুফ, জেলা শুরা সদস্য ও আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বটিয়াঘাটা উপজেলা।জেলা কর্ম পরিষদের সদস্য মিয়া মুজাহিদুল ইসলাম, অধ্যাপক গাওসুল হাদী,জেলা সহকারী সেক্রেটারি, জেলা সেক্রেটারি মন্সী মিজানুর রহমান, 

‎অনুষ্ঠানে ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। শিক্ষাশিবিরে সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্বের গুণাবলি, দায়িত্বশীলদের করণীয়, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

‎বক্তারা বলেন, একজন দায়িত্বশীল কর্মীর উচিত সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করা। আদর্শিক শিক্ষা ও শৃঙ্খলার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

‎শিক্ষাশিবিরে বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আশরাফ আলী, ইন্জিনিয়ার আব্দুল হাই, আব্দুল কাদের গাজী, আব্দুস সামাদ  গাজী, মহিবুল্লাহ, বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীরা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন