ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

ফ্রি-ফায়ার গেম খেলা নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৪ মে, ২০২৬,  6:22 PM

news image

মৌলভীবাজারের বড়লেখায় মোবাইল গেম ‘ফ্রি-ফায়ার’ খেলা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজি চালিত অটোরিকশা চালককে গলা কেটে হত্যার চেষ্টা এবং আরেকজনকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।

শনিবার (২৩শে মে) রাত আনুমানিক ৮টায় বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজার সিএনজি স্ট্যান্ডে এ নৃশংস হামলার ঘটনা ঘটে।

জানা যায়, সিএনজি চালক জায়েদ আহমদ (১৯) ও তার বন্ধুদের সঙ্গে একই এলাকার সুয়েদ আহমদ (১৯) ও রিয়াদ আহমদ (২০)-এর মোবাইল গেম খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতির এক পর্যায়ে ধারালো চাকু দিয়ে জায়েদ আহমদের গলা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। তার বন্ধু হাকিমুল ইসলামও হামলার শিকার হন।

স্থানীয় লোকজন দ্রুত গুরুতর আহতদের উদ্ধার করে জায়েদ আহমদকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে হাকিমুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়। 

ঘটনার পর আহতের পিতা তরিকুল ইসলাম পাখি বড়লেখা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন