ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

ফেঞ্চুগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

#

আব্দুর রহমান বাবুল (ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি)

২৮ ডিসেম্বর, ২০২৫,  2:14 AM

news image

৩০০ জন দৌড়বিদদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ফেঞ্চুগঞ্জ মিনি ম্যারাথন ২০২৫। সারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে রানাররা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে দৌড়ের প্রতি সবাইকে উদ্ভুদ্ধ করতে ফেঞ্চুগঞ্জ রানার্স ক্লাব এই আয়োজনে করে। দৌড় শেষে প্রতিযোগীতার নিয়মানুযায়ী ছেলে ৩ জন এবং মেয়ে ৩ জনকে বিজয়ী হিসেবে মনোনীত করা হয় এবং তাদেরকে পুরস্কার হিসেবে প্রাইজমানি প্রধান করা হয়। 

ছেলেদের মধ্যে ১ম হয়েছেন তোফায়েল আহমদ, ২য় হয়েছেন মুহিবুর রহমান রাহি ও ৩য় হয়েছেন মো জাহিদুল ইসলাম এবং মেয়ে ৩ জনের মধ্যে ১ম হয়েছেন তাবাসসুম ফেরদৌস, ২য় হয়েছেন মাহবুবা আহমদ মারিয়া ও ৩য় হয়েছেন রেহানা বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পুন্যভুমি'র প্রকাশক ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন ইসকা, ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ দেলওয়ার হোসেন হোসেন পাপ্পু, ছামি হায়দার,জাহিদুর রহমান রিপন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথিরা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন