ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ফেঞ্চুগঞ্জে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে কমিটি গঠন

#

আব্দুর রহমান বাবুল (ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি)

২৯ জুন, ২০২৬,  4:50 AM

news image

শনিবার ২৭ জুন সিলেটের ফেঞ্চুগঞ্জে বাদ এশা ২নং মাইজগা ও ৬ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে স্থানীয় মুন্সী ছইদ আলী জামে মসজিদ প্রাঙ্গনে এক পঞ্চায়েত কমিটির সভার মাধ্যমে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির মূল লক্ষ্য অসামাজিক কার্যকলাপ যেমন: চুরি, মোবাইল ছিনতাই, বিভিন্ন প্রকার মাদক সেবন, বিক্রি, স্থানীয় স্টেশনের রেললাইনসহ কলোনির কিছু স্থানে মোবাইলের মাধ্যমে জুয়া খেলা প্রতিরোধ করা।

পাশাপাশি স্থানীয় যুবকদের নিয়ে একটি ৪১ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়। স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা এলাকার অসামাজিক কার্যকলাপ গুলো চিহ্নিত করে  কমিটিকে অভিহিত করবে।

কমিটির সদস্যগণ তা প্রতিরোধে প্রশাসনকে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তাছাড়া জন সচেতনতা ও দুর্ঘটনা এড়াতে এলাকার প্রত্যেক কলোনির মালিকদের সভার মাধ্যমে নির্দেশনা দেওয়া হয় তাদের ভাড়াটিয়াদের ভোটার আইডি কার্ডের ফটোকপি ও মোবাইল নাম্বার কমিটি ও প্রশাসনকে দেওয়ার জন্য অভিহিত করা হয় ।

কমিটির সদস্যরা হলেন-

সভাপতি মোঃ মহিবুল ইসলাম ছতু মিয়া, সিনিয়র সহ-সভাপতি : আব্দুল মজিদ ললা মিয়া, সহ-সভাপতি : মোহাম্মদ লাল মিয়া,মোঃ মুক্তার হোসেন, আব্দুল হান্নান উল , জমিরুল ইসলাম চুনু, দেলোয়ার হোসেন লিল, এ. কে. ফয়জুল হক। সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ লজু মেম্বার, সহ-সাধারণ সম্পাদক  মুহিবুর রহমান ইরান, মোঃ মারুফ আহমদ, মোঃ আরিফ আহমদ, মোঃ শাব্বির আহমেদ, মোঃ ছয়েফ আহমেদ, মোঃ জয়নাল আবেদিন। অর্থ সম্পাদক মঈন উদ্দিন নিলু। সহঅর্থ সম্পাদক  নাফিজ আহমদ মিতুল, প্রচার সম্পাদক সাংবাদিক আব্দুর রহমান বাবুল, সহপ্রচার সম্পাদক বুরহান উদ্দিন টিপু। কার্যকরী সদস্য  আব্দুল কাইয়ুম কুটি, আবুল কাহের ফলক, হাজী জামিল উদ্দিন, জহিরুল ইসলাম রানিক, আব্দুল মালিক সোনা মিয়া, মোঃ মহিবুল হক, মোঃ মোহন আহমদ, মোঃ টিপু মিয়া,আলী আহমেদ আম্বিয়া, নূর হোসেন রেখন, নাহিদ নেহাল টিটু, মোঃ জায়েদ আহমদ ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন