ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

প্রয়াত চেয়ারম্যানদের কবর জিয়ারত করে দায়িত্ব নিলেন দেওপাড়ার ইউপি চেয়ারম্যান

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

২২ ফেব্রুয়ারি, ২০২৬,  8:19 AM

news image

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন আকন্দ হেপলু এক আবেগঘন ও দৃষ্টান্তমূলক কর্মসূচির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পরিষদের দায়িত্বভার গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের আগে তিনি ইউনিয়নের সাবেক সকল প্রয়াত চেয়ারম্যানদের কবর জিয়ারত করে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন।

শনিবার সকালে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা শুরুর আগে চেয়ারম্যান রুহুল আমিন আকন্দ হেপলু স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে দেওপাড়া ইউনিয়নের বিভিন্ন কবরস্থানে যান। সেখানে তিনি ইউনিয়নের পূর্ববর্তী সকল প্রয়াত চেয়ারম্যানদের কবরের পাশে দাঁড়িয়ে বিশেষ মোনাজাত করেন।

​চেয়ারম্যান জানান, ইউনিয়নের উন্নয়নে যারা অতীতে অবদান রেখে গেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাঁদের স্মৃতিকে সম্মান জানিয়েই তিনি আবার সেবার কাজ শুরু করতে চান।

কবর জিয়ারত শেষে তিনি দেওপাড়া  বাজারে  পৌঁছালে স্থানীয় সর্বস্তরের জনগণ এবং পরিষদের সদস্যবৃন্দ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের  সদস্য ও ​এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ নাগরিক।

রুহুল আমিন আকন্দ হেপলু বলেন:​ "আমি দেওপাড়া ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন ইউনিয়ন হিসেবে গড়ে তুলার চেষ্টা  চালিয়ে গিয়েছি । আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যেই এবার আমি নতুন করে মাঠে নেমেছি সাবেক চেয়ারম্যানদের দেখানো ভালো কাজগুলো সামনে এগিয়ে নিয়ে যাওয়াই হবে আমার লক্ষ্য। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।"

​অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইউনিয়নের সমৃদ্ধি ও শান্তি কামনা করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন