ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

প্রচ্ছদ কুড়িগ্রামের নতুন কমিটির সভাপতি শ্যামল ভৌমিক, সম্পাদক বিপ্লব তরফদার

#

এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)

০২ মে, ২০২৬,  10:34 PM

news image

কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রামের ২০২৬-২০২৭ সালের ২৩ সদস্য বিশিষ্ট্য নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

গত ১মে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচ্ছদ, কুড়িগ্রামের সভাপতি শ্যামল ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- প্রচ্ছদ কুড়িগ্রামের উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক ও সংগীত শিল্পী ডাঃ তাপস বোস, সাবেক সভাপতি দুলাল বোস, সাবেক সাধারণ সম্পাদক হেলাল জাহাঙ্গীর, সিনিয়র সদস্য ইমতে আহসান শিলু, রঞ্জিত কুমার দাস রঞ্জু, সহ-সভাপতি আশিষ বকসী, সাধারণ সম্পাদক বিপ্লব তরফদার,  নাট্য সম্পাদক পার্থ প্রতিম চক্রবর্তী বাবন, সহ-সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সঞ্জু, সাংগঠনিক সম্পাদক মৌসুমী রহমান বুবলী সহ অন্যান্যরা। 

সভায় সর্বসম্মতিক্রমে পুনঃরায় বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক শ্যামল ভৌমিককে সভাপতি ও  বিশিষ্ট নাট্য শিল্পী বিপ্লব তরফদারকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- সহ-সভাপতি ইকবাল হোসেন বাবলা, সহ-সভাপতি আশিষ বকসী, সহ-সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সঞ্জু, সাংগঠনিক সম্পাদক মৌসুমী রহমান বুবলী, সাংস্কৃতিক সম্পাদক শ্যামলী ভৌমিক, সহ-সাংস্কৃতিক সম্পাদক লিটন দাস, নাট্য সম্পাদক পার্থ প্রতীম চক্রবর্তী বাবন, সহ-নাট্য সম্পাদক এস.এম. জাকিরুল ইসলাম জুয়েল, সাহিত্য ও পাঠাগার সম্পাদক ইমতে আহসান শিলু, দপ্তর ও প্রচার সম্পাদক স্বপন কুমার দাস, সহ-দপ্তর ও প্রচার সম্পাদক দিবাকর বোস দিগন্ত, কোষাধ্যক্ষ মোকলেছুর রহমান মুকুল, কার্যকরী সদস্য- দুলাল বোস, জুলকারনাইন স্বপন, হেলাল জাহাঙ্গীর, জুলিয়া জুলকারনাইন রত্না, মিনা রাণী তরফদার, রঞ্জিত কুমার দাস, খাইরুল কিবরিয়া টিটু, রুকুনুজ্জামান রুকু, দীপিকা রায়। 

বক্তারা বলেন, প্রচ্ছদ, কুড়িগ্রাম ৪৫ বছরের একটি প্রাচীন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন। আগামীতে নতুন কমিটি আরো উজ্জ্বীবিত হয়ে কুড়িগ্রাম তথা দেশের সাংস্কৃতিক অঙ্গনে আরো বলিষ্ঠ ভূমিকা রাখবে। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন