ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

পোরশায় সিসি ক্যামেরার ফুটেজে চোর শনাক্ত

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

২১ ডিসেম্বর, ২০২৫,  1:59 PM

news image

নওগাঁর পোরশায় চকবিষ্ণপুর বাজার মেসার্স রাফিয়া টেডার্সের সামনে থেকে চুরি হওয়া মোটরসাইকেল চোরকে আটক করেছে থানা পুলিশ।

এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বগুড়া জেলার আদমদিঘি উপজেলার রামপুরা গ্রামের দিলবর মন্ডলের ছেলে মাসুদ রানা (৩১)কে আটক করা হয়েছে। তবে মোটরসাইকেলটি উদ্ধার করা যায়নি। 

জানাগেছে, উপজেলার চকবিষ্ণপুর (কলোনী) গ্রামের একরামুল হকের ছেলে শরিফুল ইসলাম তার ব্যবহৃত ডিস্কভার-১১০সিসি মোটরসাইকেলটি গত ৭ নভেম্বর দুপুরে মেসার্স রাফিয়া টেডার্সের সামনে সামনে রেখে মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে ফিরে এসে দেখেন তার রাখা মোটরসাইকেলটি নেই। পরে সিসি ক্যামেরার ফুটেজে নিশ্চিত হয়ে শরিফুল ইসলাম ১৮ ডিসেম্বর পোরশা থানায় মামলা করলে থানা পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য মাসুদ রানাকে নিতপুর জেলেপাড়া তার শশুড় মৃত লিযাকত আলীর বাড়ি থেকে তাকে আটক করেন।

বিষয়টি নিশ্চিত করে পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, আটক মাসুদ রানাকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার বিকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন