ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

১৯ জুন, ২০২৬,  9:43 PM

news image

নওগাঁর পোরশায় ইফার আয়োজনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের নিয়ে দিন ব্যাপী নীতি ও নৈতিকতার উপর এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মডেল মসজিদের সভা কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নওগাঁর  উপ-পরিচালক মোঃ আবু রাইহান মারুফ।

স্থানীয়ভাবে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, নিতপুর দাঃ সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল বাশির।

অন্যান্যদের উপস্থিত ছিলেন মাষ্টার ট্রেইনার মোঃ মাসুম বিল্লা, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সুপার ভাইজার মোঃ হযরত আলী, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর মডেল কেয়ার টেকার। জিসি মোঃ ইসাহাক আলী, জিসি মোঃ রবিউল ইসলাম, মডেল মসজিদের ইমাম মোঃ আহাদ আলী, মডেল মসজিদ পাঠাগারের লাইব্রেরীয়ান মোঃ কামরুজ্জামান সরকার বাবুসহ ৬৮ জন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকগণ উক্ত নীতি ও নৈতিকতার প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন