ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

পোরশায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ০৬ মাদকসেবীকে জেলহাজতে প্রেরণ

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

২৫ জানুয়ারি, ২০২৬,  11:54 AM

news image

নওগাঁর পোরশায় ভ্রাম্যমান আদালতে ৬ জন মাদক সেবীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে    জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ৮ টার দিকে তাদের শিশা বাজার এলাকা থেকে মাদক সেবন অবস্থায় পোরশা থানা থানা পুলিশ আটক করেন।

পরে রাত সাড়ে ১১টার দিকে থানা পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(৫) ধারা মোতাবেক আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন  নির্বাহী বিচারক ও সহকারি কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ফেরদৌস।

আটকৃতরা হলেন- শিশা মেদা গ্রামের সেকেন্দার আলীর ছেলে ফিরোজ (৪০), কোলাপাড়া গ্রামের তাইফ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৪২), খরপা দক্ষিণপাড়া গ্রামের রাজিম উদ্দিনের ছেলে রশিদুল (৪৫), সাপাহার উপজেলার তিলনাচক গ্রামের আশরাফ আলীর ছেলে শাখিল (২৭) ও গোটপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে দুলাল (৩০) এবং পত্নীতলা উপজেলার লতিফ হোসেনের ছেলে সাদ্দাম (৩৯)।

আটকৃতদের শনিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন