ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

পোরশায় পূনর্ভবা নদীতে সুতিজাল অপসারণে অভিযান

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

০৮ নভেম্বর, ২০২৫,  1:49 AM

news image

পোরশায় পূনর্ভবা নদীতে সুতিজাল অপসারণের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সন্ধা পর্যন্ত পূনর্ভবা নদীর বাংলাদেশের অভ্যন্তরে ওই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ইউএনও রাকিবুল ইসলাম।

মৎস অফিস, বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ এই অভিযানে ৮ টি সুতি জাল উচ্ছেদ করা হয়েছে এবং ৮ টি  রিং জাল উদ্ধার করে নিতপুর বিওপির সামনে ফুটবল খেলা মাঠে আগুন জালিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এসময় মৎস্য কর্মকর্তা শামীম রেজা, নায়েব সুবেদার মুহাম্মদ আলী খান, এএসআই রিপন হোসেন ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, মানুষের মতো নদীরও একটা জীবন, নিজস্ব ছন্দ, গতিপথ আছে। যখন সুতি জাল দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে বাধা তৈরি করে নদীর গলা টিপে পানিপ্রবাহ বন্ধ/সীমিত করে দেয়া হয় তখন এর প্রভাব পড়ে নদী ও এর উপরে নির্ভরশীল মানুষ, প্রাণীকূল, ফসলি জমিসহ পুরো ইকোসিস্টেমের উপরে। হুমকির মুখে পড়ে নদীকেন্দ্রিক জীববৈচিত্র। টান পড়ে সাধারণ জেলেদেরও জীবিকাতেও। সুতরাং এসব ঠিক রাখতে হলে আমাদের সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।

তিনি বলেন, বুধবার পানি উন্নয়ন বোর্ড থেকে তাদের জানানো হয়েছে, সাপাহার সুইচ গেট থেকে পানি ছাড়ার পরেও নিতপুর এলাকায় সুতি জালের কারণে তা ঠিকভাবে নামছে না। আশেপাশের কোনো উপজেলাতেই এমন জাল নেই বলে তারা জানিয়েছেন। এরপরই তারা ব্যবস্থা গ্রহণ করেছেন। যে সমস্ত সুতি ব্যবসায়ী নির্দেশনা মেনে নিজ থেকে জাল অপসারণ করেছেন তাদের ধন্যবাদ। তবে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন