ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

পোরশায় নেশাগ্রস্থ ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিলেন বাবা

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

০৯ এপ্রিল, ২০২৬,  11:58 PM

news image

নওগাঁর পোরশায় নেশাগ্রস্থ ছেলের প্রতি অতিষ্ঠ হয়ে ভ্রাম্যমান আদালতে তুলে দিলেন বাবা। বুধবার উপজেলার ছাওড় ইউনিয়নের নোনাহার পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পারভেজ (৩৪) নামে ওই ছেলেকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা অর্থদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নোনাহার পশ্চিমপাড়া গ্রামের মাহমুদুল নবীর ছেলে পারভেজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাঝে-মাঝে সে অবৈধ মাদক সেবন করে পরিবারের লোকজন সহ স্থানীয়দের সাথে উসৃংখল আচরণ করে এবং শান্তি শৃংখলা বিনষ্ট করে।

বুধবার দুপুরে বিষয়টি তার বাবা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পারেভজকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা অর্থদন্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, নেশাগ্রস্থ পারভেজের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবা ছেলেকে ভ্রাম্যমান আদালতের কাছে তুলে দেন। এসময় সে আদালতের কাছে তার দোষ স্বীকার করায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দন্ডবিধি অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং পাঁচশত টাকা অর্থদন্ড দেয়া হয়। দন্ডিত পারভেজকে জেলে পাঠানো হয়েছে বলে তিনি জানান। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন