ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

পোরশায় নিতপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে বাংলাদেশী আটক

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

২৪ ডিসেম্বর, ২০২৫,  3:12 AM

news image

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশীকে আটক করেছে স্থানীয় জনগণ। পরে তারা সুমন(২৪) নামে ওই বাংলাদেশীকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জগজীবনপুর ক্যাম্পের সদস্যদের নিকট হস্তান্তর করেছেন বলে জানাগেছে।

সূত্রমতে, সোমবার দিবাগত রাতে সুমন গরু নিতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে স্থানীয় জনগণ সীমান্ত পিলার ২৩০ এর ভারতের অভ্যন্তরে জগজীবনপুর পাগলা মন্দির এলাকা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তাকে আটক করেন। পরে তারা বিএসএফ এর কাছে হস্তান্তর করেন। আটক সুমন (২৪) নিতপুর পুরাতন বাজার মাস্টারপাড়ার মন্টু কামারের ছেলে।

১৬ বিজিবি অধিনয়ক লেঃ কর্ণেল আরিফুল ইসলাম মাসুম পিএসসি বিষয়টি অবগত হয়েছেন বলে জানান। এবিষয়ে তিনি বিএসএফ কর্তৃপক্ষের সাথে কথা বলে তাকে ফেরৎ নেয়ার জন্য কাজ করছেন বলেও জানান। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন