ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

পোরশায় দুস্থ প্রতিবন্ধীদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণ

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

১৬ জানুয়ারি, ২০২৬,  2:38 PM

news image

নওগাঁর পোরশায় ১৫০ জন দুস্থ প্রতিবন্ধীদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রালয় থেকে প্রাপ্ত শুকনা খাবার ও শীতবস্ত্র বৃহস্পতিবার দুপুরে নিতপুর ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে বিতরণ করেন ইউএনও রাকিবুল ইসলাম।

এসময় তিনি বলেন, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলার জন্য দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রালয় থেকে প্রাপ্ত শুকনা খাবারগুলো বেশী দিন জমা রাখলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বর্তমান সময় যেহেতু এ উপজেলায় তেমন প্রাকৃতিক দূর্যোগ নেই। একারণে প্রাপ্ত এই খাবারগুলি যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখেই সাথে শীতবস্ত্রসহ ছয়টি ইউনিয়ন থেকে ২৫ জন করে বাছাইকৃত ১৫০ জন দুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্রগুলি বিতরণ করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড সদস্যগণ উপস্থিত থেকে পৃথক ভাবে নিজ নিজ ইউনিয়ন পরিষদে এগুলো বিতরণ করেছেন বলে তিনি জানান। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন