ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

পোরশায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

২৯ জুন, ২০২৬,  4:38 AM

news image

নওগাঁর পোরশায় বিপুল  উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর  উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ  রাকিবুল ইসলাম।

​ক্যাম্পেইন উদ্বোধনকালে ইউএনও রাকিবুল ইসলাম বলেন, "একটি সুস্থ ও সবল প্রজন্ম গঠনে শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো অত্যন্ত জরুরি। এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অন্ধত্ব প্রতিরোধ করে। পোরশা উপজেলার একটি শিশুও যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান তিনি।  অভিভাবকদের নিজ নিজ শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর জন্য বলেন ইউএনও রাকিবুল ইসলাম। 

​এই ক্যাম্পেইনের আওতায় পোরশা উপজেলার ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ,মোঃ কামাল উদ্দীন, প্রশাসনিক কর্মকর্তা স্বাস্থ্য সেবা বিভাগ বাংলাদেশ সচিবালয় মোঃ তাইজুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃইমামুল আরেফিন, উপজেলা ইপিআই টেকনিশিয়ান সাহাবুল আলম, অফিস সহকারী মোঃ শাহাদাত হোসেন।

আরো উপস্থিত ছিলেন পোরশা উপজেলা  প্রেসক্লাবের সহ-সভাপতি মোস্তাকিন বিল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ আমির উদ্দিন বাবু। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স,  মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

​উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের নির্ধারিত টিকাদান কেন্দ্রে সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। দুর্গম এলাকার শিশুদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন