ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পোরশায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

২৪ জুন, ২০২৬,  6:48 PM

news image

নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্যসেবা বিভাগের যৌথ  আয়োজনে  জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে। ​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃকামাল উদ্দিন -এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ  রাকিবুল ইসলাম। 

​সভায় বক্তারা বলেন, একটি শিশুও যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর পুষ্টির অভাব পূরণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অন্ধত্ব প্রতিরোধ করে। ক্যাম্পেইন সফল করতে তারা মাঠ পর্যায়ের কর্মী, স্বেচ্ছাসেবীদের  সহযোগিতা কামনা করেন।

​সভায় জানানো হয়, আগামী ২৮শে জুন উপজেলার ১৪৫টি কেন্দ্রে একযোগে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র কনসার্টের ডাঃ নাদিম সরকার, ডা: ইমামুল আরেফিন, উপজেলা ইপিআই টেকনিশিয়ান সাহাবুল আলম, স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ শাহাদাত হোসেন, পোরশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আমির উদ্দিন বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন