ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

পোরশায় চার মাদক ব্যবসায়ী আটক

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

২১ এপ্রিল, ২০২৬,  11:36 AM

news image

নওগাঁর পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুটি মোটরসাইকেলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোরশা  থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার কালাইবাড়ী মোঃ  আকিম উদ্দিনের মিষ্টির দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ১০পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ সাপাহার উপজেলার আলাদীপুর দক্ষিণপাড়া গ্রামের মোঃ  মজিবুর রহমানের ছেলে মোঃ তরিকুল ইসলাম তারেক (২৫) কে আটক করা হয়।

অপরদিকে, একইরাতে উপজেলার ঘাটনগর ইউনিয়নের নোচনাহার মইনুল ইসলামের আমবাগানের মধ্য হতে ১৯পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, রেজিঃ বিহীন ১১০সিসি ও ১২৫সিসি দুটি ডিসকভার বাজাজ মোটরসাইকেল সহ সোমনগর ধামাপুরের শ্রী  ফাগু লাকড়ার ছেলে দিলিপ বাবু (১৯) ও আইনুলের ছেলে রাশেদুল ইসলাম (২২) এবং ঘাটনগর কাজিপাড়া গ্রামের নুর ছালামের ছেলে নুরুজ্জামান(৩৬) ও তেলিপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মোঃ  আঃ রইচউদ্দীন  (২৬) কে আটক করা হয়।

আটকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে। পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সারা বাংলাদেশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পোরশা থানা এলাকায় তিনার নেতৃত্বে উপ- পুলিশ পরিদর্শক মোঃ মিজানুর রহমান ও শাহাব উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ  মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৯ পিস ভারতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল ও মাদক বিক্রয়ের নগদ টাকা সহ ০৪ জন মাদক ব্যবসায়কে আটক করা হয়েছে।

আটকৃতদের শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন