কামরুজ্জামান বাবু (পোরশা)
০১ জুলাই, ২০২৬, 3:05 PM
পোরশায় কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসন ও যুবউন্নয়ন দপ্তরের যৌথ আয়োজনে টেকনোলজি এমপাওয়ারমেন্ট অন হুইলস ফর আন্ডার পিভিলেজড রুরাল ইয়ং পিপল বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় কম্পিউটার ভ্যানে ২ মাস মেয়াদি কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদের হলরুমে দুপুর ১২ টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম। উপস্থিত ছিলেন পোরশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ কামরুজ্জামান সরদার, নিতপুর খাদ্য গুদামের ওসি এল এস ডি মোঃ রিয়াজুল ইসলাম, প্রশিক্ষক মোঃ দানেশ আলী, ও এমতাজুল হক, যুবউন্নয়ন দপ্তরের অফিস সহকারী মোঃ কামরুজ্জামান মন্ডল।
আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি মোঃ মোস্তাকিম বিল্লা, সাধারণ সম্পাদক মোঃ আমিরউদ্দীন বাবু। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম। উল্লেখ্য, উপজেলার ৪০ জন প্রশিক্ষনার্থী এতে অংশ গ্রহন করেন।