ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

পোরশায় উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

১১ ডিসেম্বর, ২০২৫,  12:05 AM

news image

নওগাঁর পোরশায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে নিতপুর মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে ফাইনাল খেলায় নিতপুর ইউনিয়ন ফুটবল একাদশ ও গাঙ্গুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশ অংশ গ্রহণ করে।

খেলায় গাঙ্গুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে নিতপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন হুমায়ন কবির।

দূর্দান্ত ফুটবল নৈপূণ্যের জন্য গাঙ্গুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশ এর খেলোয়াড় সবুজকে ম্যান অফ দ্যা ম্যাচ পুরুস্কার প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ অর্থ এবং রানার্সআপ দলকে নগদ অর্থ প্রদান করেন ইউএনও রাকিবুল ইসলাম।

এসময় প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল আলম, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা আল হামিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন