ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী মৌলভীবাজারে হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে তালিকা প্রস্তুতের অভিযোগ পীরগঞ্জে সফট স্কিলস প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন পোরশায় কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

পোরশায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

২৭ এপ্রিল, ২০২৬,  2:06 PM

news image

নওগাঁর পোরশায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুট বল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

রবিবার উপজেলার কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউএনও রাকিবুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  এ খেলার উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ  সাজ্জাদ হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জয়নুল আবেদীন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেল শাখার নবনির্বাচিত সভাপতি আসফাকুল আসেকিন, সাধারণ সম্পাদক মোহা: আব্দুর রইচ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সহ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নুল আবেদীন জানান, উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টে ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন দল অংশ গ্রহণ করবে। নক আউট পদ্ধতিতে এ খেলায় বালক বিভাগে সোমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ ও নিতপুর  কুশুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ এবং বালিকা বিভাগে কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ ও শিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ ফাইনাল খেলায় অংশ গ্রহণ করবে।

এছাড়াও সোমবার বিকালে একই মাঠে খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে এবং পুরস্কার বিতরণ করা হবে। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন