ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

১৩ অক্টোবর, ২০২৬,  3:34 PM

news image

নওগাঁর পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এর দপ্তর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের যৌথ আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায়  আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প এবং  অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে একটি র‍্যালি উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে সমাপ্ত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম।

পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন পোরশা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসাঃ নাবিলা ফেরদৌস।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, মৎস্য কর্মকর্তা সহকারী মোঃ আইয়ুব আলী, সমাজ সেবা অফিসার মোঃ শহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর প্রধান হামিম, ফায়ার সার্ভিসের কর্মীবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় করণীয় এবং জানমালের ক্ষয়ক্ষতি কমানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ ধরনের কর্মসূচির মাধ্যমে দুর্যোগের সময় সাধারণ মানুষের করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন