ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

১৩ অক্টোবর, ২০২৫,  4:43 PM

news image

“স্বমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” শ্লোগান সামনে রেখে নওগাঁর পোরশায় র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) পোরশার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিতে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও রাকিবুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু।

এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, ফায়ার সার্ভিসের টিম লিডার মোয়াজ্জেম হোসেন, সহকারি প্রগ্রামার জাকারিয়া সহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীগণ উপস্থিত ছিলেন। শেষে ফায়ার সার্ভিসের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেন। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন