ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

পোরশায় আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই আদিবাসী পরিবারকে প্রশাসনের সহায়তা

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

১০ মার্চ, ২০২৬,  9:03 PM

news image

নওগাঁর পোরশায় অগ্নিকান্ডে আধাপাকা টিনশেড বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়া দুই আদিবাসী পরিবারকে সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে এ সহায়তা দেওয়া হয়। গত ২৪ ফ্রেব্রুয়ারী দিবাগত রাতে উপজেলার কামারধা গ্রামের আদিবাসী বিটন ও লিটন নামে দুই ভাইয়ের দুইটি আধাপাকা টিনশেড বাড়ি বিদ্যুৎ এর শর্টসার্কিটে সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

পরে তারা স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করলে ইউএনও রাকিবুল ইসলাম তার কার্যালয়ে ডেকে বিটন ও লিটনের স্ত্রীকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে বরাদ্দকৃত দুই বান্ডিল ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা, চারটি কম্বল এবং দুই প্যাকেট খাবার সামগ্রী প্রদান করেন।

এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু ও নিতপুর খাদ্য গুদামের ওসিএলএসডি রিয়াজুল হক উপস্থিত ছিলেন। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন