ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

পোরশায় অসুস্থ তরুণের চিকিৎসায় নিতপুর সংগ্রাম পরিষদের আর্থিক প্রদান

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

৩১ আগস্ট, ২০২৬,  4:09 PM

news image

নওগাঁর পোরশায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন 'নিতপুর সংগ্রাম পরিষদ'। সংগঠনের উদ্যোগে নিতপুর দেওয়ান পাড়ার বাসিন্দা মোঃ কেরামুদ্দীনের গুরুতর অসুস্থ ছেলের চিকিৎসার জন্য নগদ ১০,০০০ (দশ হাজার) টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

​পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসুস্থ ওই তরুণের পরিবারের হাতে এই সহায়তার অর্থ তুলে দেন।

​এ সময় মোবাইলে যুক্ত  ছিলেন নিতপুর সংগ্রাম পরিষদের সভাপতি মোঃ খালিদ ইকবাল মিলন এবং সাধারণ সম্পাদক মোঃ সুমন আনসারী। এছাড়া সংগঠনের সদস্য বারিক, খোরশেদ আলম বাবুসহ অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​সংগঠনের নেতৃবৃন্দ জানান, অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোই নিতপুর সংগ্রাম পরিষদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও যেকোনো মানবিক ও সামাজিক প্রয়োজনে তাঁদের এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন