ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

পোরশায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

২৬ ফেব্রুয়ারি, ২০২৬,  7:30 PM

news image

কর্তৃপক্ষের বিনা অনুমতিতে ভেকু ইঞ্জিন দিয়ে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ম্যাজিষ্ট্রেট মোসাঃ নাবিলা ফেরদৌস।

কৃষি জমিতে অবৈধভাবে মাটি কাটার গোপন সংবদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে গাঙ্গুরিয়া মৌজা এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই জরিমানা আদায় করা হয়।

এসময় মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়। অপরদিকে, দোকানে মূল্যতালিকা না থাকা ও এ্যাডিট করে শিশু খাদ্যের মূল্য বৃদ্ধির অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সরাইগাছি বাজারের নজরুল ইসলামের দোকান থেকে ৫ হাজার টাকা, রেজাউল ইসলামের দোকান থেকে ৫ হাজার টাকা এবং রমজান আলীর নিকট থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ম্যাজিষ্ট্রেট মোসাঃ নাবিলা ফেরদৌস জানান, প্রাথমিকভাবে জরিমানা আদায় পূর্বক সকল দোকানদারকে ও ভেকু চালককে শতর্ক করা হয়েছে। পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন