ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা

পোরশায় অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করলেন ইউএনও

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

০৬ নভেম্বর, ২০২৫,  5:51 PM

news image

নওগাঁর পোরশায় ছয়টি অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করলেন ইউএনও রাকিবুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে তিনি বুধবার নিতপুর ইউনিয়নের গোপিনাতপুর গ্রামের নজরুল ইসলামের বাড়ি থেকে ৬টি বালিহাঁস উদ্ধার করেন।

এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনি নজরুলকে ৫০০টাকা জরিমানা এবং একটি মামলা করেন। ইউএনও রাকিবুল ইসলাম জানান, তিনি আগেও সতর্কবার্তা দিয়েছিলেন।

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী অতিথি বা পরিযায়ী পাখি ধরা, হত্যা বা শিকার করা, ক্রয়-বিক্রয়, পরিবহন, সংরক্ষণ, ভক্ষণ দন্ডনীয় অপরাধ। এ আইন অমান্য করলে অনধিক এক বছরের কারাদন্ড বা এক লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

তিনি আরো জানান, বুধবার সকাল ৮টায় এক ব্যক্তি অতিথি পাখি বিক্রয়ের উদ্দেশ্যে গোপিনাতপুরের একটি বাড়িতে নিয়ে এসেছেন এমন খবর পেয়ে সেখানে হাজির হলে ৬টি পাখি উদ্ধার করতে পেরেছেন। এসময় একটি পাখি বিক্রয়ের উদ্দেশ্য একজনের সাথে দরদাম চলছিলো।

এসময় তিনি উপস্থিত হয়ে পাখি গুলি উদ্ধার করেন। এবিষয়ে একটি মামলা এবং জরিমানা আদায় করা হয়েছ। এমন অপরাধ পুনরায় কেউ করলে কারাদন্ড দেয়া হতে পারে বলে তিনি শতর্ক করে বলেন।

পরে অতিথি পাখিগুলোকে পুনর্ভবা নদীর পাড়ে জনসম্মুখে অবমুক্ত করা হয়েছে বলে জানান। এছাড়াও রাজশাহী বিভাগীয় কমিশনার এর টিআর প্রকল্প থেকে বরাদ্ধকৃত পূণর্ভবা নদীর পাড়ে পর্যটকদের জন্য নির্মাণাধীন বেঞ্চ পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন