ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

পোরশার নিতপুর সীমান্তে অস্থায়ী চেকপোস্ট

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

২৪ ডিসেম্বর, ২০২৫,  3:28 AM

news image

সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং দুষ্কৃতিকারীদের পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়া ঠেকাতে ১৬ বিজিবি এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নানা প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে দিন-রাত দায়িত্ব পালন করছেন ১৬ বিজিবির সদস্যরা।

বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গুরুত্বপূর্ণ স্থান ও চেকপয়েন্টে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। এর মাধ্যমে সীমান্তের সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। 

এপ্রেক্ষিতে সীমান্তের সকল যাতায়াত পয়েন্টে একাধিক চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। পাশাপাশি ব্যাটালিয়ন সদর থেকে মোবাইল টহলের মাধ্যমে সীমান্ত এলাকায় প্রবেশ পথ গুলোতেও কঠোর নজরদারি ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল জোরদার, নজরদারি বৃদ্ধি, বিশেষ চেকপোস্ট এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। অবৈধ অনুপ্রবেশ রোধ এবং দুষ্কৃতিকারীদের পালিয়ে যাওয়া ঠেকাতে বিজিবির এই তৎপরতা অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন নওগাঁ ব্যাটালিয়নর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

অপরদিকে ১৬ বিজিবি নিতপুর সিমান্ত অধিনায়ক মোঃ  মাহফুজুর রহমান সাহেবকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, আমরা উর্ধতন কর্মকর্তা মহোদয় এর নির্দেশ মোতাবেক মানুষের জানমাল নিরাপত্তার জন্য এই চেকপোস্টটি স্থাপন করেছি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন