ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

পোরশায় বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

২৮ ফেব্রুয়ারি, ২০২৬,  4:20 PM

news image

নওগাঁর পোরশায় আলেপনুর বেগম (৫৪) নামে এক নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট করায় আইনগত ব্যবস্থার জন্য ইউএনও বরাবর অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী।

২৫ ফেব্রুয়ারী তিনি ওই অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, সাপাহার উপজেলার আলাদীপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী আলেপনুর পোরশা উপজেলার চকবিষ্ণুপুর মৌজার ২ একর জমি বৈধ ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়ে দির্ঘদিন ভোগদখল ও চাষাবাদ করে আসছেন।

হঠাৎ জমি নিজেদের দাবী করে চকবিষ্ণপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে হাসান আলী (৩০), শফিকুল ইসলাম (৫৫), ইমরান (৩৫) ও হোসেন (৩০) তাদের দলবল নিয়ে জমির মালিক আলেপনুরকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন।

এছাড়াও উল্লেখিত ব্যক্তিরা গত ২২ ফেব্রুয়ারী ওই জমিতে বিষ প্রয়োগ করে ক্ষতিসাধন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে আলেপনুরের ২ একর জমিতে নতুন রোপিত বোরো ধান বিনষ্ট হয়ে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন করা হয়েছে।

বিষয়টি জানতে পেয়ে ওই নারী কৃষক ২৫ ফেব্রুয়ারী সকালে ঘটনা স্থলে গিয়ে জমির ধান বিনষ্ট হয়ে গেছে দেখতে পান। এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তার পরিবারের পরামর্শে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পোরশা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও রাকিবুল ইসলাম এবিষয়ে একটি অভিযোগপত্র পেয়েছেন এবং স্থানীয় নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে যাছাইপূর্বক গ্রাম আদালতের মাধ্যমে মামলা নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন