ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পোরশায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা পরিদর্শনে ইউএনও

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

৩০ জুলাই, ২০২৬,  12:49 AM

news image

নওগাঁর পোরশা উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে মৌখিক ও ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) পরীক্ষা শুরু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে নিতপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল পরিবেশ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। তিনি পরীক্ষা কেন্দ্রের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরীক্ষা সম্পন্ন করতে দায়িত্বরত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রার্থীরা অংশগ্রহণ করছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও নিরপেক্ষতার ভিত্তিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নির্বাচন করা হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন