সংবাদ শিরোনাম
কামরুজ্জামান বাবু (পোরশা)
০৮ এপ্রিল, ২০২৬, 11:50 PM
পোরশায় নিষিদ্ধ ঘোষিত ৩০ কেজি আফ্রিকান মাগুর জব্দ
নওগাঁ জেলার পোরশা উপজেলার গাংগুরিয়া হাটে উপজেলা প্রশাসন ও স্থানীয় মৎস্য দপ্তর কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ৩০ কেজি আফ্রিকান মাগুর জব্দ করেছে পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আইয়ুব খান, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট উপজেলা মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য নিষিদ্ধ ঘোষিত আফ্রিকান মাছগুলী স্থানীয় উপজেলার নিতপুর সদরসহ বিভিন্ন মাদ্রাসার এয়াতিম খানায় দান করে দেন উপজেলা নির্বাহী অফিসার।
সম্পর্কিত