ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পোরশায় নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

৩১ জুলাই, ২০২৬,  1:44 AM

news image

নওগাঁর পোরশায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে পুনরায় ছাগী বিতরণ করা হয়েছে। 

পূর্বে সরবরাহকৃত ছাগল কোয়ারেন্টাইন সময়কালে মারা যাওয়ায় ক্ষতিপূরণ হিসেবে ৩২টি সুফলভোগী পরিবারের মাঝে এই নতুন ছাগী প্রদান করা হয়।

​বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ বাস্তবায়নে এসব ছাগী তুলে দেওয়া হয়।

​বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম সুফলভোগীদের উদ্দেশ্যে বলেন, "আমাদের সরকার আপনাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনযাত্রার মান বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এই সহায়তার মূল উদ্দেশ্য আপনাদের স্বাবলম্বী করা।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আপনারা অনেকেই সরকারি সহায়তার সঠিক ব্যবহার না করে নেশাজাতীয় দ্রব্য (মদ) তৈরি ও বিক্রি করছেন। এসব ক্ষতিকর অভ্যাস থেকে বেরিয়ে এসে সরকারি সহায়তার সঠিক ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম এবং ভেটেরিনারি সার্জন ড. আব্দুল আজিজসহ স্থানীয় কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, প্রান্তিক নৃ-গোষ্ঠীর পরিবারগুলোর জীবিকা নির্বাহ ও স্বাবলম্বী হওয়ার প্রক্রিয়া টেকসই রাখতে এই ছাগীগুলো পুনরায় প্রদান করা হয়েছে এবং এগুলোর স্বাস্থ্য রক্ষায় নিয়মিত তদারকি নিশ্চিত করা হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন