ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পোরশায় দেড় লাখ টাকার ট্যাপেন্টাডল ও মোটরসাইকেলসহ গ্রেফতার ২

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

১৬ আগস্ট, ২০২৬,  9:33 AM

news image

নওগাঁর পোরশায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ লাখ ৫০ হাজার টাকার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পোরশা থানাধীন দক্ষিণ লক্ষ্মীপুর ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে এ অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টায় পোরশা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে এলাকায় মাদকবিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ লক্ষ্মীপুর ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অনুমান ২০০ মিটার উত্তরে বাবুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর মাদকদ্রব্য কেনাবেচার সময় দুইজনকে গ্রেফতার কর হয়।

তারা হলেন- ​চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বড়দাদপুর (মুন্নাকুড়ি) গ্রামের তোফাজুল হকের ছেলে দেলোয়ার হোসেন ওরফে দেলোয়ার (৩৩) এবং একই গ্রামের (কাচারী পাড়া) শ্রী বাবুল কর্মকারের ছেলে শ্রী গুরুপদ কর্মকার (২৭)।

​পরবর্তীতে তল্লাশি চালিয়ে আসামী দেলোয়ার হোসেনের কাছ থেকে ৩৫০ পিস ট্যাপেন্টাডল এবং শ্রী গুরুপদ কর্মকারের কাছ থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। 

​এছাড়াও দেলোয়ারের হেফাজত থেকে মাদক বহনে ব্যবহৃত ৬০ হাজার টাকা মূল্যের একটি লাল রঙের পুরাতন ডায়াং মোটরসাইকেল এবং তার বুক পকেটে থাকা মাদক বিক্রির নগদ ২৫০০ টাকা উদ্ধার করে পুলিশ।

​এ ঘটনায় এসআই মোঃ জিয়াউর রহমান বাদী হয়ে পোরশা থানায় এজাহার দাখিল করলে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় একটি মামলা রুজু করা হয় (মামলা নং-০৯)

​বিষয়টি নিশ্চিত করে পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন