ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পোরশায় আদিবাসী খামারিদের উন্নয়নে গবাদিপশুর খাদ্য বিতরণ

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

০৯ জুন, ২০২৬,  6:08 PM

news image

নওগাঁর পোরশা উপজেলায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তর কর্তৃক আদিবাসী জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে, প্রাণিসম্পদ খাতের বিকাশ এবং খামারিদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পোরশা উপজেলার ১৬০ জন আদিবাসী খামারির মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৯ জুন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ আজিজ আলী। তিনি বলেন, আদিবাসী ও প্রান্তিক খামারিদের উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। গবাদিপশুর সুষম খাদ্য নিশ্চিত করা গেলে পশুর স্বাস্থ্য ভালো থাকবে, উৎপাদন বাড়বে এবং খামারিরা অর্থনৈতিকভাবে আরও লাভবান হবেন।

অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ গোলাপ হোসেন,  অফিস সহকারী শ্রী গোপাল চন্দ্র দাস, ড্রেসার মোঃ শরিফুল ইসলাম সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন