ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পীরগঞ্জ পৌরসভায় ময়লার স্তূপে চরম জনদুর্ভোগ

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

১৬ জুন, ২০২৬,  2:47 PM

news image

পীরগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়ক, অলিগলি ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে জমে থাকা ময়লার স্তুূপে অতিষ্ঠ পৌরবাসী। নিয়মিত বর্জ্য অপসারণে চরম অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার কারণে শহরের বিভিন্ন স্থানে দিন দিন বাড়ছে আবর্জনার স্তূপ। এতে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে পরিচ্ছন্নতা কর্মীদের তৎপরতা না থাকায় যত্রতত্র জমে থাকা ময়লা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। বিশেষ করে পবিত্র ঈদুল আজহায় কোরবানিকৃত পশুর বর্জ্যের একটি বড় অংশ এখনও বিভিন্ন স্থানে পড়ে রয়েছে। এসব বর্জ্য পচে গলে অসহনীয় দুর্গন্ধ সৃষ্টি করছে এবং মশা,মাছিসহ নানা রোগজীবাণুর বিস্তার ঘটাচ্ছে। এতে করে শিশু, বয়স্ক ও সাধারণ মানুষ স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়েছে।

পৌরবাসীর অভিযোগ, তাদের  কাছ থেকে নিয়মিত কর আদায় করা হলেও কেন তারা ন্যূনতম পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ থেকে বঞ্চিত হবেন? শুধু নামেই পৌরসভা থাকলেই হবে না, নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

স্থানীয়দের দাবি,অতি দ্রুত সময়ের মধ্যে শহরের সব এলাকায় জমে থাকা ময়লা ও কোরবানির বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। সেই সাথে নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার এবং দায়িত্বে অবহেলার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পীরগঞ্জ পৌর প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পৌরবাসী।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন