শিহাবুর রহমান (পীরগঞ্জ)
১০ আগস্ট, ২০২৬, 3:05 AM
পীরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
রংপুর জেলার পীরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে গেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ৮ আগস্ট অত্র উপজেলার ৮নং রায়পুর ইউনিয়নের ফলিরবিল বাজারের জনৈক মোঃ হাসানুর রহমান, পিতা-মোঃ খট্টু মিয়া, সাং-শিবপুর পূর্বপাড়ার দোকানের ভিতরে পকেট রুম হতে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলন- ১। মোঃ ফয়সাল মিয়া (২২), পিতা-মোঃ মোস্তাফিজার রহমান, সাং- ছোট উমরপুর, ২। মোঃ তামবিরুল ইসলাম (২২), পিতা-মোঃ মিজানুর রহমান, সাং-দারিকামারী, উভয় রায়পুর ইউনিয়ন, ৩। মোঃ হৃদয় মিয়া (১৯), পিতা-মোঃ মেহের আলী, সাং-পাটগ্রাম, ৭নং বড় আলমপুর ইউনিয়ন।
তিনজনকে গ্রেফতার পূর্বক অভিযুক্তদের অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত অনলাইন কেসিনো এপ্লিকেশন ইন্সটলকৃত মোট ৩ টি স্মার্ট মোবাইল ফোন ও ৬ টি সিমসহ উদ্ধারকৃত আলামত উদ্ধার করা হ।
জব্দকৃত আলামতসহ তিনজন অভিযুক্তের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। পীরগঞ্জ থানায় মামলা নং-১৪/২৬১, তারিখ-০৮/০৮/২০২৬খ্রিঃ, ধারা- ১৬/১৯(১)/২৫ জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ রুজু করা হয়েছে।