ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পীরগঞ্জে শিশু তাজমিনা হত্যা মামলার আসামি ১৯ বছর পর গ্রেফতার

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

২০ জুলাই, ২০২৬,  2:47 AM

news image

রংপুর জেলার পীরগঞ্জ থানার ২০০৭ সালের বহুল আলোচিত ৬ বছর বয়সী শিশু তাজমিনা আক্তার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তার বাবা মোঃ আবু তাহেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ আবু তাহের (পিতাঃ আশকর আলী) রংপুরের পীরগঞ্জ উপজেলার কাফ্রিখাল এলাকার বাসিন্দা। তিনি পীরগঞ্জ থানার মামলা নং-২০, (জিআর ৬১৮/০৭) তারিখ, ১৪/১২/ ২০০৭ ইং দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের হওয়া মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। 

পীরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মোঃ ইমরান হোসেন অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া থানার বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ১৩ ডিসেম্বর ২০০৭ সালে কাফ্রিখাল থেকে শ্যামপুর যাওয়ার পথে একটি আখক্ষেত থেকে শিশু তাজমিনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। নিহত তাজমিনা আক্তারের বয়স ছিল ৬ বছর। মামলার বাদী ছিলেন তার মা সালেহা বেগম।

দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক থাকা আসামিকে গ্রেফতার করায় মামলার বিচার কার্যকর হওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে জানিয়েছে পীরগঞ্জ থানা পুলিশ। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন