ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পীরগঞ্জে মিশুক চালক হত্যা ও ছিনতাইয়ে জড়িত সন্দেহে আটক ৪

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

১৭ ডিসেম্বর, ২০২৫,  10:21 PM

news image

রংপুরের জেলার পীরগঞ্জের চতরা ইউনিয়নের মিশুক চালককে হত্যা করে মিশুক ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে ৪ যুবককে আটক করেছে পীরগঞ্জ থানার পুলিশ।

মঙ্গলবার রাতে বিভিন্ন স্থান থেকে এদের গ্রেফতার করা হয়। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে ধৃতদের কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলো- বড় আলমপুর ইউনিয়নের বড় আলমপুর গ্রামের ফজল মিয়ার ছেলে হাসানুর মিয়া (২৩), একই এলাকার আব্দুল মান্নানের ছেলে ইব্রাহিম হোসেন ইমরান (২২), রায়পুর ইউনিয়নের কুমারগাড়ী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে- রফিকুল ইসলাম (২৭) এবং মিঠিপুর ইউনিয়নের রওশনপুর গ্রামের মৃত নহরের ছেলে আব্দুস সাত্তার।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর রাতে ঊপজেলার চতরা ইউপির গোবিন্দপাড়া গ্রামের মিশুক চালক নুরুল ইসলামকে ভাড়ার কথা বলে ডেকে নিয়ে তাকে হত্যার পর মিশুকটি নিয়ে চম্পট দেয় কতিপয় একটি সংঘবদ্ধ চক্র।

১৪ ডিসেম্বর বড়আলমপুর গ্রামের মোক্তাগাড়ীর নির্জন মাঠে পরিত্যক্ত লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তে মর্গে প্রেরন করে। এ ব্যাপারে পরদিন নিহতের ছেলে রায়হান বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার নম্বর -১৪ তারিখ ১৫/১২/২০২৫ইং।

মামলার তদন্তকারী কর্মকর্তা আহসান হাবিব জানান, বিজ্ঞ আদালতে আসামীদের উপস্থাপন করা হয়েছে। তদন্তের স্বার্থে রিমান্ডে আনা হবে, মৃত ব্যক্তির মোবাইল উদ্ধার হয়েছে। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন